ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইলের বড্ডাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও অটো রিকশার যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজার উদ্দেশ্যে রওনা হয়। বাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগর গামী একটি মাছবাহি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম বলেন, এ ঘটনায় ট্রাক জব্দসহ ঘাতক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *