সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে ৭ দিনব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) তৃতীয় দিনের মতো সকাল থেকে শহরের পৌর মুক্তমঞ্চে কোরআন খতম কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ অংশগ্রহণ করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
একই সঙ্গে জেলা বিএনপির আয়োজনে সাধারণ মানুষের শোক ও সমবেদনা প্রকাশের জন্য শোক বইতে গণস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এবিএম মমিনুল হকসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
