ব্রাহ্মণবাড়িয়ায় প্রচারণা চালানোর সময় হামলার অভিযোগ ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রচারণা চালানোর সময় হামলার অভিযোগ ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শেখ হানিফের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নিজ এলাকা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরের চাপুইর এলাকায় তিনি হামলার শিকার হন। হামলায় ওই প্রার্থীর ৩/৪ জন কর্মীও আহত হয়েছেন। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শেখ হানিফ অভিযোগ করেন, প্রচারণার শেষ দিনে তিনি চাপুইর এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় হিরণ নামে একজনের নেতৃত্বে বিএনপি’র লোকজন তার উপর হামলা ও মারধর করে। এতে তিনিসহ তার কয়েকজন কর্মী সমর্থক আহত হন। পরে তার সাথে থাকে নেতাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাজার এলাকায় গণসংযোগের সময় শেখ হানিফসহ তাঁর সঙ্গে থাকা লোকজনের উপর হামলা হয়। এ সময় হানিফের হাতে থাকা একটি মাইক কেড়ে নেওয়া হয়।

তবে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম হামলার ঘটনাটি মিথ্যা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি’র বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এ ঘটনার সঙ্গে বিএনপি’র কেউ জড়িত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *