ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা আড়াইবাড়ী দরবার শরীফ মসজিদে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়া বলেন, বাংলাদেশের গনতান্ত্রিক উত্তোরনে বেগম জিয়ার মত আপোসহীন ও পরীক্ষিত দেশপ্রেমিক নেত্রীর বিশেষ প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য উনাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি যেন নিরাপদে যাত্রা করতে পারেন এবং সেখানে পৌঁছে সর্বোচ্চ চিকিৎসা গ্রহণ করে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন সেজন্য সবার কাছে দোয়া চান।

নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সফল চিকিৎসা নিশ্চিত হওয়ার কামনায় মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের খতিব মাওলানা মুসলেহ উদ্দিন। পরে তবারক বিতরণ করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *