ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের জগত বাজারে শতাধিক নারী ও পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন আয়োজকরা।
এ উদ্যোগের আয়োজন করেন মেসার্স জয় ট্রেডার্সের প্রোপ্রাইটর ও ৪নং ওয়ার্ড যুবদল নেতা রাজিব কর রাজু। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীরা খুশি প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগেও তিনি প্রায় তিন শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছিলেন, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছিল।
রাজিব কর রাজু বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজের প্রতিটি প্রান্তিক মানুষের কাছে সহায়তা পৌঁছে যায়।”
