ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেড নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন কালেক্টরেড নন গেজেট সরকারি কর্মচারি কর্মকর্তা কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক এম.এম জাকারিয়া আহমেদ প্রমুখ। এমসময় বক্তারা বলেন, গত ২২ তারিখ শহরের আনন্দ বাজরের বাশ পট্টি লিজ বরাদ্দকৃত জায়গার পরিমান মাপজোকের সময় ব্যবসায়ীরা তাদের উপর হামলা করে। এই ঘটনার প্রতিবাদে দুটি মামলা দায়ের করা হয়। ঘটনার দায়িদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে দায়িদের বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শহরের আনন্দবাজারের পুরাতন বাশ বাজারটি জেলা প্রশাসন ৩৩ জন ব্যক্তিকে লিজ দেয়। এই নিয়ে শহর জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এখানে লীজ বাতিল করে পণ্য লোড-আনলোডের জন্য এখানে একটি ট্রাক স্ট্যান্ড দাবি করে আসছিল ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত। তাদের এই দাবির প্রতি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্ত্বতা পোষণ করে। অবশেষে গত সোমবার জেলা প্রশাসন এক সভায় লীজ বাতিলের ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *