ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ কেজি সরকারি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ কেজি সরকারি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের আনন্দবাজার এলাকায় সাইমা চাউল ঘর নামের একটি দোকানের সামনে থেকে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিটি ৫০ কেজি ওজনের ১২ বস্তায় মোট ৬০০ কেজি চাল জব্দ করা হয়।তিনি আরও জানান, কোনো অসাধু ডিলার সরকারি চাল বাজারে অবৈধভাবে বিক্রির চেষ্টা করছিলেন।

পরে জব্দকৃত চাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *