ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা রতন মিয়া (৫০)-কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজা ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যার দিকে কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রতন মিয়া (৫০) আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

অভিযুক্তরা হলেন নিহতের ভাই রেজাউল মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে রতন মিয়ার সাথে তার ভাই রেজাউল ও ভাতিজাদের সাথে জায়গা-জমি নিয়ে মামলা চলছিলো। ওই বিরোধের জের ধরেই বুধবার সকাল থেকেই প্রতিপক্ষের রিফাত, সিফাত ও তার পরিবারের লোকজন রতন মিয়ার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলো। এক পর্যায়ে বিকেলে রতন মিয়া বাড়ির পাশের বিলের জমিতে কাজ করার সময় রিফাত, সিফাত ও সামির হঠাৎ করে রতন মিয়ার উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে । পরে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেলে রেফার করেন। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার আসামি রেজাউল মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *