ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে এসব তেল জব্দ করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধ মজুদের খবরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সেলিম এন্টারপ্রাইজ থেকে মোট ৩২টি ড্রামে মজুদ করা তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৮টি ড্রামে ডিজেল ও চারটি ড্রামে মবিল রয়েছে। দোকানীর ভাষ্যমতে ২৬টি ড্রামে ২০০ লিটার করে ও বাকি দু’টিতে ১০০ লিটার করে তেল আছে। তিনি আরো বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ তেলের মজুদ রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *