ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে শ্যামলের পক্ষে গণমিছিল

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে শ্যামলের পক্ষে গণমিছিল


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে এক ব্যাপক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ গণমিছিলের আয়োজন করা হয়।

ঘাটুরা কাজী বাড়ি থেকে শুরু হওয়া মিছিলটি হিন্দুপাড়া, মোল্লাবাড়ি, ঘাটুরা মেডিকেল, সাতবাড়িয়া হয়ে ঘাটুরা ১ নম্বর গ্যাস ফিল্ড মোড়ে গিয়ে শেষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই গণমিছিল পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। নারী-পুরুষ, যুবক-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, জেলা যুবদলের সদস্য কাজী সুমন, সুহিলপুর ইউনিয়ন বিএনপির নেতা কাজী কবির, বিএনপি নেতা শরীফ চৌধুরী, সদর বিএনপির নেতা রাহিম উদ্দিন লস্কর, কাজী হাবিব, শ্রমিকদল নেতা হারুন মোল্লা, দুলাল শ, হাসমত খন্দকার, আলমগীর লস্কর, আলমগীর খন্দকার, নাসির খন্দকার, যুবদল নেতা আমিন মোল্লা, আক্কাস, শ্রমিক নেতা কাজী কায়কাউস, সদর উপজেলা বিএনপি নেতা খসরু মোল্লা, ফয়সাল ভুইয়া, আলমগীর হাজারী, লাহী হাজারী, কাজী রফিক, সাব্বির খন্দকার, কৃষকদল নেতা রনী, কাজী রহিম, রুহুল আমিন, শাহনূরসহ আরও অনেকে।

গণমিছিল চলাকালে শ্যামলের সমর্থকরা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। বিভিন্ন স্থানে পথচারী ও দোকানদারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য কাজী সুমন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির নেতা কাজী কবির। বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শ্যামল একজন শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী। একজন দক্ষ প্রকৌশলী হিসেবে তিনি নির্বাচিত হলে এলাকায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সুহিলপুর ইউনিয়ন একটি মডেল এলাকায় পরিণত হবে।

স্থানীয় বাসিন্দারাও জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় পরিকল্পিত উন্নয়নের ঘাটতি রয়েছে। তাদের মতে, প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন ও শিক্ষিত প্রতিনিধি নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। গণমিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই প্রত্যাশারই প্রতিফলন।

শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই গণমিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে সুহিলপুর ইউনিয়নের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *