ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা

লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীদের জন্য ফিল্টারকৃত নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।

শনিবার সকালে রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন একেএম রেজাউল হক (জুনু)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার ফাউন্ডার লায়ন এটিএম ফয়জুল কবির, লায়ন এবিএম সিদ্দিক, লায়ন শফিকুল ইসলাম, লায়ন মো. রোমেল মিয়া, লায়ন মাইনুদ্দিন খান পাশা ও লায়ন কাউছার।

লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ জানান, যাত্রীদের যাত্রাপথে নিরাপদ পানির চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, শিগগিরই রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্মেও একই ধরনের নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *