মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে তারা এই সুযোগ পাবেন। সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ এর আওতায় ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি-কর্মীরা মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সহজে দেশে ফেরার সুযোগ পাবেন। যেসব অনিয়মিত বাংলাদেশি কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো।’’

হাইকমিশন জানায়, ‘‘শেষ সময়ে ইমিগ্রেশন দফতরের অনুমতি, বায়োমেট্রিক প্রদানে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহপূর্বক (যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই) প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *