মেহেরপুরে দুই আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী

মেহেরপুরে দুই আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মেহেরপুর-১ আসনে মাওঃ তাজউদ্দিন খান ও মেহেরপুর-২ (গাংনী) আসনে নাজমুল হুদা বিপুল ভোটে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজউদ্দীন খান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬১ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৭৯ ভোট।ফলে ১৬ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে তাজউদ্দীন খান বিজয়ী হন ।

মেহেরপুর-২ গাংনী আসনে মোট ৯০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৯৪ হাজার ৬৮৫ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৪৫২ ভোট। এ আসনে ৯ হাজার ২৩৩ ভোটের ব্যবধানে নাজমুল হুদা বিজয়ী হয়েছেন।

মেহেরপুর জেলা প্রশাসকের নির্বাচন কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এসব ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা শিগগিরই দেওয়া হবে। নির্বাচন উপলক্ষে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মেহেরপুর জেলায় মোট ভোটার ৫ লাখ ৮৭ হাজার। জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে জানায় মেহেরপুর-১ আসন ও গাংনী ২ আসনে ৭০% ভোট পুল হয়েছে বলে জানিয়েছে জেলা রিটানিং কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *