মেহেরপুরে দুটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মেহেরপুরে দুটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরর দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।

মেহেরপুর-১ আসনে ৪জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনকে ধানের শীষ, জামায়াত ইসলামীর মনোনীত দলীয় প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত দলীয় প্রার্থী আব্দুল হামিদকে লাঙ্গল এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত দলীয় প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন কাস্তে প্রতীক।

মেহেরপুর-২ (গাংনী) আসনে ৩জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপির মনোনীত দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদাকে দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল বাকীকে দেওয়া হয়েছে লাঙ্গল প্রতীক। প্রতীক বরাদ্দ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *