মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে হামলা, প্রাণ গেল অটোচালকের

মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে হামলা, প্রাণ গেল অটোচালকের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে অটোরিকশার সামান্য ধাক্কাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার মিয়া (দিলু, ৪২) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে দেলোয়ার মিয়া যাত্রীবাহী অটোরিকশা নিয়ে আউলিয়া বাজারে যান। সেখানে অটোরিকশা ঘোরানোর সময় বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বিল্লাল মিয়া শক্ত কাঠ দিয়ে দেলোয়ার মিয়াকে বেধড়কভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক বিল্লাল মিয়া পাহাড়পুর ইউনিয়নের সান্তামোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিল্লাল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *