রাজনৈতিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

রাজনৈতিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়, যা এখনও চলছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

বৈঠকে আরও উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *