লামা কেন্দ্রীয় হেফজখানার ৩২ ছাত্রকে পাগড়ী প্রদান

লামা কেন্দ্রীয় হেফজখানার ৩২ ছাত্রকে পাগড়ী প্রদান

লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন হাফেজদেরকে পাগড়ী প্রদান ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা হলরুমে লামা কেন্দ্রীয় হেফজ খানা পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত পাগড়ী প্রদান ও দুআ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা প্রশাসক মোঃ মঈন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন। লামা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহীম সাদেকি এর সঞ্চালনায়, লামা উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু তাহের, বিশেষ বক্তা ছিলেন, চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা ক্বারী নুরস সোলতান, চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মোজাহের আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়েকেরামদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লামা কেন্দ্রীয় হেফজখানার প্রতিষ্ঠাতা লামা কোর্ট মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা শহিদুল হক টেকনাফ, লামা ফাজিল মাদরাসার শিক্ষক-ফরেষ্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান। লামা কোর্ট মসজিদের সাবেক মুয়াজ্জিন হেফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন।

অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত পরিবেশন করেন লামা কেন্দ্রীয় হেফজখানার প্রাক্তন ছাত্র হাফেজ বাছিত খান সাইদী। দুআ মাহফিল ও আলোচনা শেষে অতিথিরা হেফজখানার ৩২ জন ছাত্রকে পাগড়ী পরিধান করিয়ে দেন। অনুষ্ঠানে অতিথি ও প্রতিষ্ঠানের নবীন প্রবীন হাফেজদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে বক্তারা মহাগ্রন্থ আল কোরআন মুখস্তকারী হাফেজদের মর্যাদা আসমানী কিতাব সমুহের মধ্যে শ্রেষ্ট গ্রন্থ আল কোরআন এঁর তাৎপর্য ব্যাখ্যা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *