লামা-চকরিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালক নিহত

লামা-চকরিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালক নিহত

লামা-চকরিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামাল নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাতে পশ্চিম লাইনঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের সিরাজুল হকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মোস্তফা কামাল একটি কোম্পানীর মুরগির খাদ্য নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি পশ্চিম লাইনঝিরি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *