লেবানন ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মীরা

লেবানন ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা ও সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় লেবাননের বৈরুত দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নির্দেশ জারির কথা নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতিতে বৈরুত দূতাবাসে আমেরিকানদের উপস্থিতি কমিয়ে আনা একটি বিচক্ষণ পদক্ষেপ। তবে দূতাবাসটি এখনও তাদের মূল কর্মীদের নিয়ে কার্যক্রম চালু রেখেছে। তিনি একে একটি ‘সাময়িক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করে বলেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার এক হালনাগাদ বার্তায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য লেবানন ভ্রমণে ‘লেভেল-৪’ বা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। এতে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বা হুমকির কারণে ভবিষ্যতে ভ্রমণের ওপর আরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এর আগেও ইরান বা তার মিত্রদের পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় বাগদাদ, কুয়েত ও বাহরাইন দূতাবাস থেকে কর্মী সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *