সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিতে নির্দেশনা, না মানলে ব্যবস্থা: মাউশি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিতে নির্দেশনা, না মানলে ব্যবস্থা: মাউশি

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মাউশির সরকারি মাধ্যমিক শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে মাউশি।

পরিপত্রে আরও বলা হয়, পরীক্ষা গ্রহণে কোনো শিক্ষক বা কর্মকর্তার শৈথিল্য, অনিয়ম বা দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *