সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৌন প্রতিবাদ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৌন প্রতিবাদ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আখাউড়ায় মৌন প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পৌর মুক্তমঞ্চে আখাউড়া প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সোসাইটি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি কাজী মফিকুল ইসলাম সুহিন, সহ সভাপতি কাজী হান্নান খাদেম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

মুখে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা। বক্তারা দ্রুত তুহিন হত্যার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *