সাপ্তাহিক ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

সাপ্তাহিক ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ের অধীন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় তিনি সেখানে পৌঁছান। এরই মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী প্রথমে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। মূল প্রশাসনে গতি আনার লক্ষ্যে ছুটির দিনেও অফিস করার এ সিদ্ধান্ত নেন তিনি। সরকার গঠনের পর দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। শুধু শুক্রবার ছাড়া অন্য সব দিনই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করেছেন তারেক রহমান।

এদিকে অফিস শেষে বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *