বিটিজেএ’র সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। বিশেষ করে সামাজিক অপরাধ প্রবণতা দমন, মাদকের বিস্তার রোধ, দাঙ্গা-হাঙ্গাার প্রবণতা রোধসহ চুরি, ছিনতাই ও ডাকাতি কমিয়ে আনতে নানামূখী পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যা বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। মূলত ৫ আগস্টের পর থেকে পুলিশ নানামূখী চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। ধীরে ধীরে পুলিশ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটাতে আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি আজ বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিটিজেএ) সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন কেবল আইন প্রয়োগ করেই সবকিছু ঠিক করা যাবেনা। সেক্ষেত্রে জনগনকেও সচেতন হতে হবে। জনগন সচেতন হলে সামাজিক অপরাধগুলোও কমতে থাকবে। সেজন্য পুলিশ জনসচেতনতা গড়ে তুলতে কাজ করবে। আশা করা যায় জনগন অপরাধ জগতের ভয়ংকর ছোবল সম্পর্কে সচেতন হলে যেমন নিজেও অপরাধ বিমুখ হবে তেমনি নিজের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে সে বিষয়ে আইনত প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আর সেই জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের লিখনির মাধ্যমেই জনগনের মধ্যে সচেতনতা অনেকাংশে গড়ে উঠে। এভাবেই পুলিশি কার্যক্রমের পাশিাপাশি জনসেচতনতা গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর, শান্ত ও আইনশৃঙ্খলার দিক দিয়ে উন্নত একটি ব্রাহ্মণবাড়িয়া জেলা করতে পুলিশ কাজ শুরু করেছে। তিনি বলেন, যারা অপরাধ করবে এবং যারা অপরাধের পেছনে থেকে নেতৃত্ব দিবে তাদের সকলকেই আইনের আওতায় আসতে হবে।
মতবিনিয়ম সভায় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম রকীবুর রহমান রাজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভি ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক মো. শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য্য, বাংলাভিশনের আশিকুল ইসলাম, এনটিভি স্টাফ রিপোর্টর শিহাব উদ্দিন বিপু, সময় টেলিভিশন এর ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, মোহনা টিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, এসএটিভি জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, দেশ টিভি জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, এখন টিভি স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, বিটিজেএর সদস্য আল মামুন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত আন নাবিল, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি প্রকাশ দাস, নাগরিক টিভি জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি ও স্টার নিউজ এর জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
