একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বেতন কাঠামো করা দরকার ছিল কিন্তু তারা সেটা করেনি। ১১ দলীয় ঐক্য জোট যদি সরকার গঠন করে আর যদি সুযোগ হয় তাহলে সারা দেশের সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা হবে। এ বিষয় নিয়ে আমরা রাষ্টীয় ভাবে সংসদে গিয়ে কথা বলবো।
পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম আরও বলেন, পঞ্চগড় প্রেসক্লাবের অবকাঠামো সংস্কার নয় আরও যদি কোন সমস্যা থাকে সেটাও সমাধান করা হবে। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব ভালো করে পালন করবেন। সাংবাদিকদের যতটুকু সাপোর্ট করা দরকার ছিল ইতিপূর্বে তা আমরা করতে পারিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব হয় আমরা প্রত্যাশা করবো এটা যেন না হয়। সাংবাদিক হিসেবে আপনারা প্রশ্ন করবেন তখন আমরা প্রত্যাশা করবো তার সঠিক ব্যাখ্যা দিতে পেশী শক্তি কেউ দেখালে সেটা মানুষের সামনে প্রশাসনের সামনে তুলে ধরবেন। পেশী শক্তি ব্যবহার করলে রাষ্ট্রের ও দেশের সংস্কার অর্থহীন। আপনারা প্রত্যাশা পুরন করতে সাংবাদিকতা করবেন।
প্রেসক্লাবের অবকাঠামো সংস্থার ছোট জিনিস প্রেসক্লাবের জন্য যেটা দরকার সেটাই করে দিবো। আপনাদের সকলের পারিবারিক সমস্যা, ছেলে মেয়েদের পড়াশোনাসহ সকল ক্ষেত্রে সহযোগিতা করবো। আত্নমর্যাদা বজায় রাখতে গিয়ে কেউ যেন অন্যায় ভাবে ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ রাখবেন।
রবিবার (৮ ফেব্রুয়ারী) রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মসলিশের জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন।
এসময় পঞ্চগড় পৌর সভার সেক্রেটারি নাসির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহবায়ক ও পঞ্চগড় ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির আহমেদ, পঞ্চগড় ১ ও ২ আসনের নির্বাচন পরিচালনার আইন বিষয়ের পরামর্শক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু, পঞ্চগড় পৌর জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন তার বক্তব্যে বলেন, আপনারা অনুসন্ধানিৎসু সাংবাদিকতা করবেন। আপনারা সব সময় সত্য ঘটনা তুলে ধরবেন। অতীততে ভোট কেনাবেচা হয়েছিল। নির্বাচনে আপনারা নিরপেক্ষ ভুমিকা পালন করবেন। আমরা গঠনমুলক সমালোচনা করবো। আমাদের সবার সাথে সম্পক্ততা আছে। আমাদের ছোট খাটো ভুল হতেই পারে তাহলে আমাদের সতর্ক করবেন। তাহলে আমরা সতর্ক হয়মে যাবেমো। তাহলে জাতির সামনে এ নিয়ে আর সমালোচনা হবেনা। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা একসাথে গড়ে তুলবো নতুন বাংলাদেশ।
মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের প্রায় ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

