সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, সর্তক থাকার অনুরোধ

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, সর্তক থাকার অনুরোধ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সেনাবাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক বার্তায় লেখেছে, ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ক্যাপশনে উল্লেখ্য জানিয়ে আরও লেখা হয়, গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।

এই পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *