হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!

হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!

মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র তৃতীয় পর্বে অতিথি হয়ে আসছেন গুণী অভিনেতা জাহিদ হাসান। যিনি সাম্প্রতিক সময়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন ‘উৎসব’ সিনেমার মাধ্যমে।

বিশেষ এই শো’তে এসে জাহিদ হাসান বলেন, ‘আমার মন বলছে আমি শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করবো। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র তৃতীয় পর্ব প্রচার হবে ১৬ আগস্ট রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।  ১২০ মিনিটের পডকাস্ট শো’তে জাহিদ হাসান আরও বলেন, এ বছরের হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর একরাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন। চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়।

এই শো’তে এসে তিনি তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলোর কথা বলেছেন অকপটে। বলেছেন, যৌবনে আসা প্রেমময় দিনগুলোর কথা।  জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *