হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিপন কুমিল্লা জেলার শাহআলমের ছেলে। বর্তমানে হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকত সে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পরে আছে। দ্রুত সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *