১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা

১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা

ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি জোটের মন্ত্রিসভা গঠিত হচ্ছে নবীন-প্রবীণের সমন্বয়ে। বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা আপাতত ৩০ সদস্যের বলে জানা গেছে। এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী। ১৮ জনের মতো প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নতুন মন্ত্রিসভায় দলের সিনিয়র অনেক নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন। বর্তমান সরকারে আছেন এমন দু’জনও যুক্ত হতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *