বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

ইন্ডিয়ান অব দি ইয়ার হলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৮১ Time View
ইন্ডিয়ান অব দি ইয়ার হলেন শাহরুখ খান
ইন্ডিয়ান অব দি ইয়ার হলেন শাহরুখ খান

২০২৩ সালে বক্স অফিসে হ্যাটট্রিক করেন বলিউড কিং শাহরুখ খান। দুর্দান্ত অভিনয়ের জন্য সিএনএন-নিউজ১৮-এর ইন্ডিয়ান অব দি ইয়ারের মুকুট পরলেন এই জনপ্রিয় অভিনেতা। গত বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নয়াদিল্লির তাজ প্যালেসে সন্ধ্যা ৬টায় অ্যাওয়ার্ড শো শুরু হয়। শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণি রত্নম, জাভেদ আখতারসহ অনেক ব্যক্তিত্ব।

‘ইন্ডিয়ান অব দি ইয়ার অ্যাওয়ার্ডস’ নির্বাচিত হয়ে কিং খান বলেন, সব সময় সবার শান্ত থাকা উচিত। শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত। তা হলে সাফল্য আসবেই।

শাহরুখ আরও বলেন, তিনি প্রত্যাশা ভরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি বিশ্বাস করেন, ভালোর ফল সবসময় ভালোই হয়।

প্রসঙ্গত, শাহরুখের ২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে। এর পর কিং খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়েও ছিল ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা।

২০২৩ সাল শেষ হয় রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’ দিয়ে। এ সিনেমা দেখতে প্রায় ১ কোটিরও বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। মোট কথা ২০২৩ সাল খান সাহেবের!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin