রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

প্রচণ্ড শীতের সময় ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে?

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৯২ Time View
শীতের সময় ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম
শীতের সময় ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম

কারো ওপর যদি গোসল ফরজ হয় এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করা তার জন্য ক্ষতির কারণ হয়, তাহলে দেখতে হবে পানি গরম করার ‍সুযোগ আছে কি না। পানি গরম করার সুযোগ থাকলে তার কর্তব্য পানি গরম করে অজু-গোসল করা। পানি গরম করার ‍সুযোগ থাকার পরও তায়াম্মুম করা বৈধ হবে না।

যদি পানি গরম করার কোনো রকম সুযোগ না থাকে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তীব্র শীতে তার মৃত্যু, অঙ্গহানি বা অসুস্থ হয়ে পড়া বা অসুখ বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে যেমন- কো‌নো অঙ্গ অবশ হ‌য়ে যাওয়া, বু‌কে ঠান্ডা লে‌গে যাওয়া, জ্বর বা স‌র্দি দেখা দেওয়া, এলা‌র্জিক সমস্য‌া, বাত-ব্যথা, শ্বাসকষ্ট বা হাঁপানি বে‌ড়ে যাওয়া ইত্যাদি, তাহলে তার জন্য গোসলের পরিবর্তে তায়াম্মুম করা জায়েজ। আল্লাহ তায়ালা বলেন,

وَ اِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡهِکُمۡ وَ اَیۡدِیۡکُمۡ مِّنۡهُ مَا یُرِیۡدُ اللّٰهُ لِیَجۡعَلَ عَلَیۡکُمۡ مِّنۡ حَرَجٍ وَّ لٰکِنۡ یُّرِیۡدُ لِیُطَهِّرَکُمۡ وَ لِیُتِمَّ نِعۡمَتَهٗ عَلَیۡکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ

তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাক, যদি তোমাদের কেউ মলত্যাগ করে আসে অথবা যদি স্ত্রী সহবাস কর তারপর পানি না পাও, তবে পবিত্র মাটি নাও এবং তোমাদের মুখ ও হাত তা দিয়ে মাসেহ কর। আল্লাহ তোমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নেয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর। (সুরা মায়েদা: ৬)

অজু ও গোসলের পরিবর্তে এক নিয়মেই তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের নিয়ম হলো, তায়াম্মুমের নিয়ত করে মাটি বা মাটিজাতীয় বস্তু যেমন বালু, পাথর, চুন ও সুরমা ইত্যাদি কোনো কিছুতে দুবার হাত লাগানো, একবার হাত দিয়ে মুখ মাসাহ করা, আরেকবার কুনুই পর্যন্ত উভয় হাত মাসাহ করা।

তায়াম্মুম অজু-গোসলের বিকল্প এবং অজু গোসল যে সব কারণে ভাঙে, সে সব কারণ যেমন মলমুত্র ত্যাগ ইত্যাদি কারণে তায়াম্মুমও ভাঙে। এ ছাড়া যে কারণে তায়াম্মুম করা হয়েছিল, তা দূর হয়ে গেলেও তায়াম্মুম ভাঙে। উল্লিখিত ক্ষেত্রে শীত কমে গেলে বা পানি গরম করার সুযোগ সৃষ্টি হলে তায়াম্মুম ভেঙে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin