শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

চট্টগ্রামে দুই কোটি টাকার ইয়াবাসহ আটক-২

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৯২ Time View
চট্টগ্রামে দুই কোটি টাকার ইয়াবাসহ আটক-২
চট্টগ্রামে দুই কোটি টাকার ইয়াবাসহ আটক-২

চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজারের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে মালামাল রাখার স্থান থেকে ৩২৩টি প্যাকেট থেকে মোট ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। গ্রেফতাররা হলেন- পটিয়া উপজেলার নাইকেন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. চান মিয়া সওদাগর (৬১) ও একই উপজেলার শান্তির হাট এলাকার মৃত শফির ছেলে মো. ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতাররা কক্সবাজার থেকে প্রাইভেটকারের ভেতরে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারা উপজেলায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে পরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin