রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

গাংনীতে অগ্নিদগ্ধ সেই দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ Time View
গাংনীতে অগ্নিদগ্ধ সেই দিনমজুরের মৃত্যু
গাংনীতে অগ্নিদগ্ধ সেই দিনমজুরের মৃত্যু

মেহেরপুরের গাংনীর কল্যাণপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ দিনমজুর সাহাদুল ইসলাম (৫০) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী। বুধবার (১৭ জানুয়ারী) রাত নয়টার দিকে শীত নিবারনের জন্য আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। সাহাদুল ওই গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী জানান, বুধবার রাত নটার দিকে শীত নিবারনের জন্য বাড়ির পাশে আগুনের কু-লী করে সাহাদুল। হঠাৎ ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin