রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৮ Time View
মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ খোসবার মন্ডল নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার (২২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার আমঝুপিতে মেহেরপুর-ঢাকা রুটে চলাচল করা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে স্কচটেপে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত খোসবার মন্ডল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের দেলবার মন্ডলের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপিতে চেকপোস্ট স্থাপন করা হয়। বাসে তল্লাশি শুরু করলে মাদক কারবারি খোসবার মন্ডল বাস থেকে নেমে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে ধরে ফেলেন। তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

খোসবার মন্ডলের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin