বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

হরিণাকুন্ডুতে নিখোঁজের দুই মাস পর কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার-আটক ১

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ Time View
হরিণাকুন্ডুতে নিখোঁজের দুই মাস পর কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার-আটক ১
হরিণাকুন্ডুতে নিখোঁজের দুই মাস পর কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার-আটক ১

হরিণাকুন্ডু থেকে দুই মাস আগে নিখোঁজ যুবক সাইফুলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাতে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের বদ্দিনাথপুর গ্রামের শ্বশান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে । তার বাড়ি কুষ্টিয়ার আস্তানগর গ্রামে।

দুই মাস যাবৎ নিখোঁজ সাইফুলের পরিবার ১৫ জানুয়ারি হরিনাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরী করে। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেলটুপি গ্রামের নিজাম উদ্দীনের ছেলে সে।

তেলটুপি গ্রামের আলাল উদ্দীন জানান,নিহত সাইফুল কোন সামাজিক বা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। করতেন না। প্রায় দুই মাস আগে তিনি নিখোঁজ হয়ে যান। হরিণাকুন্ডু থানার পুলিশ বুধবার তার লাশের সন্ধান পান।

তিনি আরো বলেন, সাইফুলের ব্যবহৃত মোবাইলের সুত্র ধরে কুষ্টিয়ার আস্তানগর ও ক্ষুদ্র আইলচারা গ্রাম থেকে নাকি পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে শুনেছি। মোবাইলটি তাদের কাছেই পাওয়া যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা গ্রামবাসির কাছে এখনও অজানা।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, সাইফুলের অর্ধগলিত লাশ কুষ্টিয়ার বদ্দিনাথপুর গ্রামের শ্মশান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে তিনি গনমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin