শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

বেঙ্গালুরুর প্রযুক্তি কেন্দ্রের রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৮৭ Time View

ভারতের বেঙ্গালুরুর প্রযুক্তি কেন্দ্রের রামেশ্বরম রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) এই ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রামেশ্বরম রেস্তোরাঁর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দিব্যা রাঘবেন্দ্র রাও বলেন, ১০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে একজন কাস্টমারসহ তিনজন কর্মী আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুপুরের খাবারের সময় রামেশ্বরম রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত কমিটি এটি খতিয়ে দেখছে বিস্ফোরণের ব্যাখ্যা দিয়ে রাঘবেন্দ্র রাও বলেন, রান্না ঘরে এই বিস্ফোরণ হয়নি। রেস্তোরাঁর হাত ধোঁয়ার স্থানে বিস্ফোরণ হয়েছে। সেখানে ব্যাগে কিছু একটা রাখা ছিল।

আহতদের অবস্থা বর্ণনা করে স্থানীয় টিভি চ্যানেল টিভি৯-কে রাও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। তদন্তের সুবিধা বিবেচনা করে তিনি বলেন, রেস্তোরাঁয় ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) আছে। সেটির ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা যাবে। এটি ঘটনার কারণ খুঁজতে সাহায্য করবে।

সিসিটিভির ভিডিও চিত্রে দেখা গেছে, রেস্তোরাঁর ভেতরের একটি পিলারে বিস্ফোরণের দাগ পড়েছে। প্রত্যক্ষদর্শী টিভি৯-কে বলেন, হঠাৎ আমি বিকট আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু ধোঁয়া বের হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin