রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩২২ Time View
গৌরীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত
গৌরীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে ময়মনসিংহের গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১৭ মার্চ ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল সাড় ১১ টায় উপজেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান সালমা আক্তার রুবি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন রায় এবং সভাপতির বক্তব্য রাখেন নবাগত ইউএনও সাকিল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin