বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৮৫ Time View
মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালিত
মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন। আইনশৃঙ্খলা বাহীনির পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর একে একে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈকি ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষে সরকারী ও বেসরকারীভাবে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin