শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৪০ Time View
মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত
মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমেই জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসান। পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস এম নাজমুল হক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও দিনের অনান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin