শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত,আহত-২

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৯৪ Time View
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত,আহত-২
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত,আহত-২

শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৪ এপ্রিল) রাতে সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে তার স্ত্রী জুই খাতুন (২১) ও শ্যালক জীবন আলী। নিহত হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন মোড়ভাঙ্গা গ্রামের গোলজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা হেলাল শশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে রাতে নিজের বাড়ি ফেরার পথে শুকুরকান্দি ব্রীজের সামনে বিপরিত দিক থেকে আসা পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মোটরসাইকেলে থাকা স্ত্রী জুই খাতুন ও শ্যালক জীবন আলী আহত হওয়ায় তাদের বামন্দিতে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। যেহেতু নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় তার পরিবারের লোকজন কোন অভিযোগ করেনি। এবং পুলিশ যাওয়ার আগেই মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নিয়ে চলে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin