শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

মুজিবনগরে রাঁতের আধারে সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৫২ Time View
মুজিবনগরে রাঁতের আধারে সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ
মুজিবনগরে রাঁতের আধারে সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে এক কৃষকের সাড়ে আট বিঘা জমির ফসল কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ মে) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এতে ১৪-১৫ লাখর টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষক গোলাম মোস্তফা।

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা গ্রামের নীল জাবার মাঠে চার বিঘা জমিতে কলা, আড়াই বিঘা জমিতে কপি ও দুই বিঘা জমিতে পেঁপে আবাদ করেন। আর কিছু দিনের মধ্যে এসব ক্ষেত থেকে ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন কৃষক। এর মাঝে গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ ও আড়াই বিঘা জমির বাঁধা কপি কেটে তছরুপ করে। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। রাজনৈতিক শত্রুতাবশতা প্রতিপক্ষের লোকজন ফসল তছরুপ করেছে বলে দাবি করেন গোলাম মোস্তফা।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ফসল তছরুপকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin