রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ সেই নারী প্রার্থীর খোঁজ মিলেছে নারায়ণগঞ্জে

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ সেই নারী প্রার্থীর খোঁজ মিলেছে নারায়ণগঞ্জে
ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ সেই নারী প্রার্থীর খোঁজ মিলেছে নারায়ণগঞ্জে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা ১১টার দিকে তিনি বলেন, ‘ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রীতি খন্দকার হালিমাকে নারায়ণগঞ্জ থেকে বিজয়নগরে আনা হচ্ছে। কীভাবে কী হয়েছে, সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে।’

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি।

গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নে দুজন সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারণায় যান তিনি। হরষপুরের ঋষিপাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় সহযোগী দুই মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভিতরে কথা বলছিলেন। ১০ থেকে ২০ মিনিট পার হলেও বের হচ্ছেন না বিধায় তারা আবার ভেতরে যান। গিয়ে তারা প্রীতিকে খোঁজে পাচ্ছিলেন না। এরপর বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে জানানো হয়।

পরে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার এ বিষয়ে থনায় জিডি করেন। এতে তার স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin