রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
Title :
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হাদীর উপর হামলার ঘটনায় গোমস্তাপুর বিএনপির বিক্ষোভ মিছিল তফসিলের পর মির্জা ফখরুলের ব্যানার ফেস্টুন খুলছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীরা বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা গাংনী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

সংকটের সময়ে বাস্তবসম্মত গণমুখী বাজেট: ওবায়দুল কাদের

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৪০ Time View
সংকটের সময়ে বাস্তবসম্মত গণমুখী বাজেট: ওবায়দুল কাদের
সংকটের সময়ে বাস্তবসম্মত গণমুখী বাজেট: ওবায়দুল কাদের

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট পেশের পর এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও একই ফোকাস থাকবে৷ বাস্তবসম্মত হয়েছে এই বাজেট।

বাজেট প্রণয়নে আইএমএফের কোনও প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin