শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৫৭ Time View
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত

মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী আমঝুপি এলাকার, বিল্লাল হোসেন ও রঘুনাথপুর গ্রামের তরিকুল ইসলাম এবং অটোরিকশা চালক, সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের মহিবুল। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুরের দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশা চাঁদবিল মোড়ে পৌছালে সেখানে কোন সিগন্যাল ছাড়াই সড়কের অপর পাশে মোড় নিতে যান।

এসময় মেহেরপুরের উদ্দেশ্যে আশা দ্রুত গতির একটি ডিসকাভার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রিকশায় আঘাত করেন, সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই আরোহী এবং রিকশা চালকসহ দুই যাত্রী। এঘটনায় অটোরিকশাতে থাকা শিশু সহ দুই যাত্রীর তেমন কোন ক্ষতি না হলেও চালক ও মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাধ্যমে, মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে উপস্থিত হন জেলা পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin