শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Title :
সরকার গঠনের সুযোগ পেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের মেহেরপুরে গৃহবধূ হত্যার ঘটনায় তিন কিশোর আটক বিদেশে চুরি করা টাকা ফিরিয়ে আনা হবে, লুটপাট করতে দেবনা- জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন  মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচার কার্যক্রমের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণ বিধি না মানার অভিযোগে জামায়াতের প্রেস ব্রিফিং জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করতে দেবীগঞ্জ শুভেচ্ছা মিছিল ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আমিনের প্রচারণা

মেহেরপুরে বিএসএফ কর্তৃক কৃষক নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৪০ Time View
মেহেরপুরে বিএসএফ কর্তৃক কৃষক নির্যাতনের শিকার
মেহেরপুরে বিএসএফ কর্তৃক কৃষক নির্যাতনের শিকার-প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশী এক কৃষককে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার(১২ জুন) সকাল ৯ টার দিকে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের ১৪৬ ও ১৪৭ পিলারের মাঝে এ ঘটনাটি ঘটে। নির্যাতিত ওই কৃষকের নাম আলমগীর হোসেন। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বিজিবি।

কৃষক আলমগীর হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মাঠে আন্তর্জাতিক মেইন পিলার ১৪৬ ও ১৪৭ এর মাঝে নিজ জমির মরিচ ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন। হঠাৎ ভারতের ফুলবাড়ি ক্যাম্পের দুই বিএসএফ সদস্য এসে তাকে মারধর করতে থাকে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন আলমগীর। পরে ওই বিএসএফ সদস্যরা নিজেদের সিমান্তে চলে যায়। বিষয়টি টের পেয়ে মাঠের অন্যান্য কৃষকরা আলমগীরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশের নিরীহ কৃষকদের উপর হামলা চালায়। মাঝে মধ্যেই কৃষকদের ওপর চওড়া হয় এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এই সীমান্তে নির্যাতন বন্ধের দাবিও জানান তারা।

৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ জানান, কাজিপুর সীমান্তে কৃষক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়। আর এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ জন্য সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin