বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

গাংনীতে ফেনসিডিল, গাঁজা ও হেরোইনসহ ৪ মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৪৮ Time View
গাংনীতে ফেনসিডিল, গাঁজা ও হেরোইনসহ ৪ মাদক পাচারকারী আটক
গাংনীতে ফেনসিডিল, গাঁজা ও হেরোইনসহ ৪ মাদক পাচারকারী আটক

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদক পাচারকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৩০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইন। গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- কাজিপুর মধ্যপাড়ার ইলাহী বক্সের ছেলে সাহাজুল ইসলাম (৩৮), সহড়াতলার আকছেদ আলীর ছেলে মশিউর রহমান মুছা (৪৫), কুঠি ভাটপাড়ার কাবুলের ছেলে কাজল (১৯) ও খাসমহলের আজিজের ছেলে পল্টু (৪০)। এদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আহসান হাবিব জানান, আজ বৃহষ্পতিবার সিমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের ভিন্ন ভিন্ন টীম অভিযান চালায়। এসময় সাহাজুল ইসলামকে কাজিপুর মধ্যপাড়া থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

এছাড়াও সকাল পৌনে ১০ টার দিকে সহড়াতলা মাদ্রাসা পাড়া থেকে মশিউর রহমান মুছাকে ৭০ বোতল ফেনসিডিল, বুধবার দিনগত রাত সাড়ে ১১টার সময় ভাটপাড়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ কাজল ও খাসমহল এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ পল্টুকে আটক করা হয়। আটককৃতরা সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিমান্ত থেকে মাদক পাচার করে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin