শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

গৌরীপুরে বিনামুল্যে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৩৫ Time View
গৌরীপুরে বিনামুল্যে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ
গৌরীপুরে বিনামুল্যে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণের উদ্বোধন করলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর থেকে সংসদ সদস্য অ‍্যাডভোকেট নিলুফার আনজুম পপি ।

উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ ২০২৪-২৫ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার ও ধান বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি উপস্থিত থেকে এই সার-বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

প্রণোদনায় প্রত্যেক কৃষক পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাশিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin