বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

পঞ্চগড়ে বিআরটিএ’র অভিযানে ৪৩ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৪০ Time View
পঞ্চগড়ে বিআরটিএ’র অভিযানে ৪৩ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ে বিআরটিএ’র অভিযানে ৪৩ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের জাতীয় মহা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ফিটনেস, রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন এবং সড়ক দূর্ঘটনা এড়াতে দ্রুতগামী হেলমেট বিহীন মোটরসাইকেলের ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার দুপুরে বিআরটিএ পঞ্চগড় সার্কেল বোদা হাইওয়ে থানা পুলিশকে সাথে নিয়ে যৌথ ভাবে পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার ১১ মাইল এলাকায় এই অভিযান কার্যক্রম শুরু করে। শুরুর এক ঘন্টায় বিভিন্ন ক্যাটাগরির ৮টি যানবাহনকে জরিমানা করে ৪৩ হাজার টাকা আদায় করা হয়েছে। একই সাথে তাদের সতর্ক করা হয়।

অভিযানে বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্ সময় সংবাদকে বলেন, বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে মহাসড়কে অবৈধ খেলাপি এবং ফিটনেস বিহীন, দ্রুতগতির হেলমেট বিহীন মোটরযানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সে অভিযানের অংশ হিসেবে আজকে আমরা বোদা হাইওয়ে থানা পুলিশকে নিয়ে বিশেষ এই অভিযান শুরু করেছি। রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করে যাবো।

তিনি আরো সময় সংবাদকে বলেন, সড়কে দূর্ঘটনার মূল কারণ অসতর্কতা। এজন্য আমরা অনেককে আটক করে সতর্ক করে দিচ্ছি। মোটরমাইকেলে হেলমেট পরিধানে উৎসাহ করছি। প্রত্যেককে রাস্তায় আইন মেনে চলার জন্য একই সাথে উৎসাহ প্রদান করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin