শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯১

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৭ Time View
ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯১
ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯১

ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। মঙ্গলবার হওয়া ভূমিধসের ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে। দুটি গ্রাম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, মঙ্গলবার থেকে এখন পর্যন্ত ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফসহ স্থানীয় বিভিন্ন দফতর উদ্ধার অভিযান পরিচালনা করছে।

উদ্ধারকর্মীরা এখনও কাদামাখা চা বাগান ও গ্রামের মধ্যে থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কেরালার দক্ষিণ উপকূলে একটানা প্রবল বর্ষণে আক্রান্ত ওয়ানাড় জেলার রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে যাওয়ায় ত্রাণ বিতরণও জটিল হয়ে পড়েছে।

সেনা সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য নদীর তীব্র স্রোতের ওপর অস্থায়ী সেতু নির্মাণে চেষ্টা করছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঘটনা বেড়ে চলেছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ের মতে, ভূমিধ্বসের আগের দু-দিন অন্তত ৫৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারতের সবচেয়ে ভয়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটে ১৯৯৮ সালে। প্রবল বর্ষণে পাহাড়ধসের ঘটনায় সেইবার অন্তত ২২০ জন নিহত হয় আর মাল্পা নামের হিমালয়ের পাদদেশের এক গ্রাম একদম নিশ্চিহ্ন হয়ে যায়।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin