রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৮ Time View
প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০ দফা দাবি
প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০ দফা দাবি

প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব,সিনিয়র সহকারী সচিব ও উপসচিব এবং প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা এসোসিয়েশনের ১০ দফা দাবি জানানো হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) ১২টার সময় সচিবালয়ের নেতৃবৃন্দরা এই দাবি জানান। নেতৃবৃন্দদের বক্তব্য ধৈর্যসহকারে অর্থ সচিব মহোদয় শোনেন। তিনি বলেন, কিছু দাবি অচিরেই বাস্তবায়ন হবে। এছাড়া ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে অতি সত্বর কার্যক্রম গ্রহণ করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

উপস্থিত ছিলেন নাজমুল হক, আ: মোতালেব, মো: হান্নান সরদার, মোহা: সালাহউদ্দীন, গাজীউর রহমান, মো: জসিম, আফছার হোসেন, মাজহারুল হক, আ: হাই হাবিব, মোফাজ্জেল হোসেন, শামীম হোসেন, হাবিবুর রহমান, মো: বুলবুল আহমেদ, জাহেদা খাতুন ও মাহে আলমসহ আরো অনেকে।

দাবিগুলো: (১) পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ; (২) সচিবালয় নিয়োগ বিধি মোতাবেক সহকারী সচিব পদে চাকরি ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি প্রহান; (৩) চাকরিচ্যুত কর্মকর্তা /কর্মচারীদের চাকরিতে পুন: বহাল; (৪) সহকারী সচিব পদে পদোন্নতিপাওয়ার পর ৭৫% টাকার সুবিধা ও পে ফিক্সেশন বেনিফিট পূর্বের ন্যায় পুন: বহাল ; (৫) জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে ; (৬) প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদেরকে উপ সহকারী সচিব পদ নাম প্রদান পূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে উন্নীতকরন ; (৭) পেনশন ১০০% এবং পেনশন গ্র্যাচ্যুইটি ১.৫০০/- টাকা নির্ধারণ ; (৮) পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূন:বহাল করতে হবে; (৯) বেতন গ্রেড ২০ ভাগের পরিবর্তে ১০ ভাগে নির্ধারণ ও (১০) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়েট ন্যায় সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মরারীদের ২০% সচিবালয় ভাতা প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin