শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে আহত-১

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫৭ Time View
খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে আহত-১
খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে আহত-১

খাগড়াছড়িতে ৪র্থ দফায় টানা ৪ দিনে ভারী বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত। খাগড়াছড়ি পৌরসভার শালবন,মোহাম্মদপুর,আদর্শপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত ১০-১৫ টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এতে আদর্শপাড়ায় দিনমজুর হানিফ (৬০) নামে এক ব্যক্তি আহত হয়। এছাড়া বেশ কয়েকটি ঘর বাড়ির উপর পাহাড় ও গাছপালা ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ায় চেঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে জেলা সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবাসহ পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশত পরিবার। নদী ও ছড়ার পানি বেড়ে তলিয়ে গেছে মাছের পুকুর, আবাদি জমি ও ঘরবাড়ি।

উল্লেখ্য খাগড়াছড়ি জেলায় গেল ২৪ ঘন্টায় ৬৫ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, বন্যা ও পাহাড় ধসের ঝুকিপূর্ণ বাসিন্দাদের জন্য খাগড়াছড়ি পৌর এলাকায় ১৮টি আশ্রয় কেন্দ্র খোলা নির্ধারন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin